রাজশাহীতে আমের জুস শিল্প প্রতিষ্ঠায় মি. রহমানের দূরদৃষ্টি গুণটি প্রকাশ পেয়েছে।
এ গুণের মাধ্যমে ভবিষ্যতে কী ঘটবে তা উদ্যোক্তা আগেই অনুমান করতে পারেন। উদ্যোক্তার পারিপার্শ্বিক ও ভবিষ্যৎ অবস্থা বিশ্লেষণের ক্ষমতা অন্যদের চেয়ে আলাদা হয়। তিনি দূরদৃষ্টির মাধ্যমে অব্যবহৃত সুযোগকে কাজে লাগান ।
উদ্দীপকের মি. রহমান রাজশাহীতে একটি ফলের জুস তৈরির শিল্প কারখানা স্থাপন করেন। তিনি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বুঝতে পারেন বিশ্ববাজারে ফলের জুসের চাহিদা ক্রমবর্ধনশীল। এছাড়া ভৌগোলিক কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও সাতক্ষীরা জেলায় প্রচুর আম উৎপাদিত হয়। তাই কাঁচামাল হিসেবে আমের সরবরাহ নিয়ে সমস্যা হবে না। ভবিষ্যতের এরূপ অবস্থা সম্পর্কে তিনি পূর্বানুমান করেছেন। এটি দূরদৃষ্টির সাথে সম্পর্কিত। তাই বলা যায়, দূরদৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ অনুমানের মাধ্যমে মি. রহমান জুসের শিল্পটি রাজাশাহীতে স্থাপন করেন ।