উদ্দীপকের 'সৌখিন মোটেল'টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের 'সৌখিন মোটেল'টি মালিকানার ভিত্তিতে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের অন্তর্গত। এ ধরনের ব্যবসায় রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশ বা জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে গঠিত হয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ। এটি জনগণকে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা সরবরাহ করে থাকে। ডাক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রভৃতি এ ব্যবসায়ের আওতায় পড়ে । উদ্দীপকের মি. আহনাফ বিদেশি বন্ধুদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। সেখানে তারা 'সৌখিন মোটেল'-এ রাত্রি যাপন করেন। এ মোটেলটি একটি সংস্থার অধীন। সংস্থাটি ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির আদেশে গঠিত হয়েছে। এতে সংস্থাটির পরিচালনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের অধীনে থাকে। আর মোটেলটিতে বেড়াতে আসা পর্যটকরাও ন্যায্যমূল্যে সেবা পেতে পারে। এর গঠন প্রণালির সাথে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের মিল আছে। তাই 'সৌখিন মোটেল'কে রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান বলা যায় ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'সৌখিন মোটেল'টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের ব্যবসায় প্র…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর