উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে উক্তিটি যুক্তিসহকারে উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে- উক্তিটি যথার্থ। বর্তমান বিশ্বে পরিবেশ দূষণের সবচেয়ে বড় দায় হলো ব্যবসায়ী সমাজের।বিভিন্ন দেশে শিল্প-বাণিজ্য বেড়ে ওঠার ফলে পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। শিল্প প্রতিষ্ঠানের দৈনন্দিন বর্জ্য পরিবেশের পানি,মাটি,বায়ু ইত্যাদি উপাদান দূষিত করছে। উদ্দীপকে দেখা যায়,মিস্টার নাদেরের abc নামক পোশাক শিল্পটি সাভারে অবস্থিত।শিল্প মালিক কারখানার বর্জ্য পাশের নদীতে ফেলেন।ফলে তা নদী দূষণের পাশাপাশি পরিবেশের জন্য হুমকিস্বরূপ।মিস্টার নাদের এক্ষেত্রে মারাত্মকভাবে পানি দূষণ করছেন। ABC প্রতিষ্ঠানটির শিল্পবর্জ্য ও ব্যবসায়িক তরল নদীর পানিতে মিশছে।ফলে তা আর মানুষের ব্যবহার উপযোগী থাকে না। পানিতে শিল্পবর্জ্য মিশার ফলে জলজ উদ্ভিদ ও প্রাণীরও ক্ষতি হচ্ছে। এরূপ পানি ব্যবহারের ফলে মানুষের টাইফয়েড,ডায়রিয়া,চর্মরোগ,জন্ডিস ইত্যাদি রোগ দেখা দিবে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিবেশের মারাত্মক ক্ষতিক করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে উক্…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর