উদ্দীপকের আলোকে 'সৌখিন মোটেল'-এর অর্থনৈতিক তাৎপর্য মূল্যায়ন করো।
উত্তর: বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর অধীন 'সৌখিন মোটেল' অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । প্রাকৃতিক সৌন্দর্য্য ও ঐতিহ্যের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। কক্সবাজার, সেন্টমার্টিনসহ বিভিন্ন জায়গার জন্য এদেশ একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান। আর এই পর্যটন ক্ষেত্রের উন্নয়নে ভূমিকা রাখে বাংলাদেশ পর্যটন করপোরেশন। প্রতিষ্ঠানটি পর্যটন শিল্পের প্রতি জনগণের আকর্ষণ বাড়াতে বিভিন্ন ব্যবস্থা (অবকাঠামোগত সুবিধা নিশ্চিত, পর্যটন মেলার আয়োজন প্রভৃতি) নিয়ে থাকে। উদ্দীপকে কক্সবাজার পর্যটন এলাকাটি সম্পর্কে বলা হয়েছে। এখান থেকে দেশী-বিদেশি পর্যটকরা দেশীয় ঐতিহ্যের বিভিন্ন পণ্য কিনে থাকে। আর তারা 'সৌখিন মোটেল'-এ অবস্থান করে থাকেন। এ মোটেলটি একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের অধীন । বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে নিয়োজিত একমাত্র উল্লেখযোগ্য সংস্থা হলো বাংলাদেশ পর্যটন করপোরেশন এটি দেশের উল্লেখযোগ্য স্থানগুলোকে পর্যটন এলাকায় পরিণত করে। ফলে দেশি-বিদেশি পর্যটকরা স্থানগুলোতে ভ্রমণে উৎসাহিত হয়। এতে পর্যটন শিল্পে আয়ের পরিমাণ বাড়ে। আর স্থানগুলোর পরিচালনায় ও জনগণকে যথাযথ সেবা দিতে কর্মীর প্রয়োজন হয়। তাই 'সৌখিন মোটেল'-এ দক্ষ কর্মীবাহিনী গড়ে উঠেছে। এতে দেশের অনেক বেকার এখন অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। অতএব, পর্যটন শিল্পের আয় বাড়িয়ে ও কর্মসংস্থান সৃষ্টি করে 'সৌখিন মোটেল' অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'সৌখিন মোটেল'-এর অর্থনৈতিক তাৎপর্য মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর