উদ্দীপকের মি. সামির Megina.Com কী ধরনের ই-বিজনেস? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মি. সামির Megina, Com 'ব্যবসায় থেকে ভোক্তা (B2C) ই-বিজনেসের আওতায় পড়ে। এ ধরনের ব্যবসায়ের সাথে সাধারণ খচরা ব্যবসায়ের মিল আছে। এক্ষেত্রে ব্যবসায়ী নিজস্ব ওয়েবসাইটের সাহায্যে সরাসরি ভোক্তার কাছে পণ্য বা তথ্যাদি বিক্রি করে। আর ভোক্তা কোনো মধ্যস্থকারী ছাড়াই ইন্টারনেট ব্যবহার করে পণ্য বা সেবা কিনতে পারেন। যেমন- উদ্দীপকের মি. সামি বিদেশ থেকে আধুনিক প্রযুক্তির গৃহস্থালী সামগ্রী আমদানি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন। তিনি কোনো দোকানে না গিয়ে ইন্টারনেটে Megina. Com নামে একটি ওয়েবপেজ খোলেন। তিনি এই পেজে সব পণ্যের ব্র্যান্ড, মূল্যতালিকা ও ছবি উপস্থাপন করেন । আর ক্রেতা অর্ডার দিলে নির্দিষ্ট ঠিকানায় পণ্য পৌঁছে দেন । এক্ষেত্রে মি. সামি ও ক্রেতার মাঝে ব্যবসায়িক পণ্য কেনা-বেচা ও লেনদেনে কোনো মধ্যস্থব্যবসায়ীর প্রয়োজন হয় না। ফলে তাদের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয়। এভাবে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীর লেনদেন ই-বিজনেসের B2C মডেলের সাথে সম্পর্কিত । সুতরাং, মি. সামি সরাসরি পণ্য বিক্রিতে ব্যবসায় থেকে ভোক্তা (Busines to Consumer) পদ্ধতিটি অনুসরণ করেছেন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. সামির Megina.Com কী ধরনের ই-বিজনেস? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর