উদ্দীপকে উল্লিখিত প্রকল্পটি রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের অধীন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রকল্পটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 'ওয়াসা (WASA - Water Supply and Sewerage Authority)' এর অধীন। বাংলাদেশের মেট্রোপলিটন শহরগুলোতে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সুবিধা দেওয়ার ক্ষেত্রে ওয়াসা দায়িত্ব পালন করে। এটি রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। এর প্রধান উদ্দেশ্য হলো বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা। ঢাকা নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা শহরে এর কার্যক্রম চালু আছে। উদ্দীপকে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিশুদ্ধ পানির সমস্যা। এ সমস্যা সমাধানে 'কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২' বাস্তবায়নের কাজ করা হচ্ছে। এর দায়িত্বে আছে বাংলাদেশ সরকারের একটি সংস্থা। আর এটি হলো ওয়াসা। কারণ, দেশে বিশুদ্ধ পানি সরবরাহে এ প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। এতে জনগণ ন্যায্যমূল্যে বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পায়। ফলে পানিবাহিত বিভিন্ন রোগ জনকল্যাণে থেকে এদেশের জনগণ মুক্তি পাচ্ছে। তাই বলা যায়, নিয়োজিত উদ্দীপকের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি হলো ওয়াসা ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রকল্পটি রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠানের অধীন? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর