পুরাতন পাইপ লাইন আধুনিকায়নে 'জাইকা'–কে দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
উত্তর: পিপিপি ব্যবসায়ের আওতায় পুরাতন পাইপ লাইন আধুনিকায়নে 'জাইকা'-কে দায়িত্ব দেওয়ার সম্পূর্ণ যৌক্তিকতা আছে । পিপিপি সরকারি-বেসরকারি যৌথ অর্থায়ন ও সহযোগিতায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে সরকার ব্যবসায় গঠনের উদ্যোগ নেয়। আর বেসরকারি প্রতিষ্ঠান থেকে সহায়তা নেওয়া হয়। ফলে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান একত্র হয়ে জনকল্যাণে কাজ করতে পারে । উদ্দীপকে চট্টগ্রাম শহরের বিশুদ্ধ পানির সংকট সম্পর্কে বলা হয়েছে। তাই বাংলাদেশ সরকার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প-২' এর বাস্তবায়নের কাজ শুরু করেছে। এক্ষেত্রে জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা)-এর সাহায্য নেওয়া হয়েছে।. এছাড়া প্রতিষ্ঠানটিকে ৬১৭ কিলোমিটার পুরাতন পাইপ লাইন আধুনিকায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ও জাইকা-এর চুক্তিবদ্ধ সম্পর্কটি হলো পিপিপি এক্ষেত্রে জাইকা প্রতিষ্ঠানটি উন্নয়ন কাজে সরকারকে প্রয়োজনীয় অর্থসংস্থান করবে। এতে প্রকল্পটিতে জাইকা কম ঝুঁকিতে বিনিয়োগের সুযোগ ও কর সুবিধা পাবে। এছাড়া, এটি নির্দিষ্ট সময় পর্যন্ত মুনাফা পাবে। এসব সুবিধার জন্য প্রতিষ্ঠানটি প্রকল্পটিতে বিনিয়োগে উৎসাহিত হয়েছে। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানটির দক্ষতা প্রকল্পটির কাজ সঠিকভাবে সম্পাদনে সহায়তা করবে। আর প্রকল্পটি বাস্তবায়নের পর এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের অধীনে থাকবে। এছাড়া পাইপ লাইন মেরামতের পরও তা নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার পাবে। এভাবে পিপিপি ব্যবসায়ের মাধ্যমে সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে। তাই, অর্থসংস্থান ও দক্ষতার সমাবেশের জন্য 'জাইকা'-কে পাইপ লাইন আধুনিকায়নের দায়িত্ব দেওয়া সম্পূর্ণ যৌক্তিক হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পুরাতন পাইপ লাইন আধুনিকায়নে 'জাইকা'–কে দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর