উদ্দীপকে জনাব মঈনের ব্যবসায়িক কর্মকান্ড কোন ধরনের মানদন্ড লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মইনের ব্যবসায়িক কর্মকান্ডে ব্যবসা নৈতিকতার মানদন্ড লক্ষণীয়।ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা উচিত কোনটা অনুচিত তা মেনে চলাই হল ব্যবসা নৈতিকতা। একজন ব্যবসায়ীর আচার-ব্যবহার ও নীতি নৈতিকতা দ্বারা প্রভাবিত হয়।যিনি স্বভাবতই উচিত অনুচিত মেনে চলেন, মিথ্যা বলেন না,কাউকে ঠকানো না,উত্তম ব্যবহার করে স্বাভাবিকভাবেই সবার মাঝে তার সুনাম প্রতিষ্ঠিত হয় যা ব্যবসার উন্নয়নে ভূমিকা রাখে।উদ্দীপকের জনাব মঈন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।তিনি মানসম্মত ঔষধ ও চিকিৎসা সামগ্রী উৎপাদন ও ন্যায্য মূল্যে বিক্রয় করেন। তার এরূপ কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসা নৈতিকতা বিষয়টি পালন করা হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মঈনের ব্যবসায়িক কর্মকান্ডে ব্যবসা নৈতিকতার মানডন্ড লক্ষণীয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মঈনের ব্যবসায়িক কর্মকান্ড কোন ধরনের মানদন্ড লক্ষণীয়? …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর