পরিবেশের উপাদান বিবেচনায় জনাব জনির ব্যবসায়ের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব জনি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।কোনো দেশের আয়তন,নদ-নদী,মৃত্তিকা, জলবায়ু ভূ-প্রকৃতি,অবস্থান ইত্যাদি মিলে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। প্রাকৃতিক উপাদানের পার্থক্যের কারণে দেশের ব্যবসা কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।উদ্দীপকে দেখা যায়,জনি তার জেলার উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌপথে সরবরাহ করে। তার জেলার ভূ-প্রকৃতি ও নদ-নদী বিবেচনায় সে ব্যবসাটি স্থাপন করেছে।কোন দেশের উৎপাদিত ফসল সে দেশের মৃত্তিকার উপর নির্ভর করে। একেক অঞ্চলে একেক ধরনের ফসল ভালো জন্মে। জনি যে জেলায় বাস করে সেখানে গম ভালো জন্মে। ফলে সে কম মূল্যে ভালো মানের গম সংগ্রহ করতে পারছে। সে পণ্য সরবরাহের জন্য নৌপথ বেছে নিয়েছে কারণ ওই জেলার নৌ ব্যবস্থা উন্নত। তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনায় জনাব জনি তার ব্যবসায়ের কার্যক্রম করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পরিবেশের উপাদান বিবেচনায় জনাব জনির ব্যবসায়ের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর