উদ্দীপক অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড” কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপক অনুযায়ী 'বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড' একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন । এ ধরনের ব্যবসায় রাষ্ট্রের অধীনে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এটি বিভিন্ন অঞ্চলের জনগণের সেবা নিশ্চিত করে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে। এছাড়া এ ব্যবসায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কাজ করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রভৃতি রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্গত । উদ্দীপকে বলা হয়েছে, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে সব খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে 'বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড”-কে সংস্কারের মাধ্যমে আধুনিকায়নের সিদ্ধান্ত নেয়। এ প্রতিষ্ঠানটি ন্যায্যমূল্যে বিদ্যুৎ সেবা দিয়ে থাকে। এছাড়া এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজ করে। এতে দেশে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে। এর সাথে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড” কোন ধরনের ব্যবসায়…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর