কোন ধরনের ব্যাংকিং প্রক্রিয়া জনাব আবীদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও ।
উত্তর: ই-ব্যাংকিং প্রক্রিয়া জনাব আবীদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে বলে আমি মনে করি 1 এ পদ্ধতিতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ব্যাংকিং কাজ (অর্থ জমাদান, উত্তোলন, বিল পরিশোধ প্রভৃতি) করা হয়। এতে গ্রাহক বিশ্বের যেকোনো স্থান থেকে লেনদেন সংক্রান্ত কাজ করতে পারেন । এর মাধ্যমে যেকোনো সময় (২৪/৭) ব্যাংকিং সেবা পাওয়া যায় । ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং, অনলাইন এনি ব্রাঞ্চ ব্যাংকিং প্রভৃতি ই-ব্যাংকিং সেবা । উদ্দীপকের জনাব আবীদ চট্টগ্রাম শহরে থাকলেও তার পরিবারের সদস্যরা রাজশাহীতে থাকেন। তিনি চট্টগ্রাম থেকেই দুই বাসার- উপযোগ বিল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। এছাড়া নগদ অর্থের পরিবর্তে তিনি একটি কার্ড ব্যবহার করেন । জনাব আবীদ ব্যাংকের মাধ্যমে বিল পরিশোধে অনলাইন এনি ব্রাঞ ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করেন। এ পদ্ধতিতে ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে দেশের অন্য যেকোনো শাখায় লেনদেন করা যায় । এতে জনাব আবীদও রাজশাহীর বাসার উপযোগ বিল চট্টগ্রামে থেকে পরিশোধ করতে পারেন। এছাড়া তিনি নগদ অর্থ ছাড়াই ডেবিট কার্ডের মাধ্যমে পণ্য মূল্য পরিশোধ করতে পারেন। আর এ দু'টি সেবা ই- ব্যাংকিং ব্যবস্থার অন্তর্গত। অতএব, দ্রুত ও সহজ লেনদেনে জনাব আবীদ ই-ব্যাংকিং পদ্ধতিটির সহায়তা নিচ্ছেন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন ধরনের ব্যাংকিং প্রক্রিয়া জনাব আবীদের জীবনযাত্রা সহজ করে দিয়েছ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর