বেগম ফেরদৌসী ব্যবসায়ের কপিরাইট আইনের আশ্রয় নিয়েছেন কপিরাইট হলো সরকার কর্তৃক এক ধরনের আইনগত অধিকার। এর - মাধ্যমে লেখক বা শিল্পী তার নতুন সৃষ্টিশীল সাহিত্য বা শিল্পকর্মের ওপর একক অধিকার পান। গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যকর্ম, সফটওয়্যার প্রভৃতি কপিরাইট করা হয়।
উদ্দীপকের বেগম ফেরদৌসী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি একটি সফটওয়্যার তৈরি করেছেন। এর মাধ্যমে দেশের যেকোনা ব্যবসায় প্রতিষ্ঠান তাদের হিসাব ও তথ্য খুব সহজেই সংরক্ষণ করতে পারে। একটি নির্দিষ্ট আইনের মাধ্যমে তিনি মেধাস্বত্ব সংরক্ষণ করেন। এতে অন্য কেউ এই সফটওয়্যার ব্যবহার করতে পারবে না। এর ওপর বেগম ফেরদৌসীর একক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এ বৈশিষ্ট্যের সাথে কপিরাইটের মিল আছে। সুতরাং, বেগম ফেরদৌসী তার সফটওয়্যারের কপিরাইট করেছেন ।