আরিয়া যুব অধিদপ্তর থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: আরিয়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছে। এ সহায়তা উদ্যোক্তাকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলে। এটি ব্যবসায় প্রতিষ্ঠা থেকে শুরু করে সম্প্রসারণ ও উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে। প্রশিক্ষণ, বিনিয়োগের সুযোগ-সুবিধা, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ প্রভৃতি এ সহায়তার অন্তর্ভুক্ত। উদ্দীপকের আরিয়া ব্লক ও বাটিকের কাজের ওপর প্রশিক্ষণ নেয়। যুব উন্নয়ন অধিদপ্তর তাকে এ প্রশিক্ষণ দিয়েছে। এর মাধ্যমে কীভাবে ব্ল ও বাটিকের কাজ করা যায়, তা সম্পর্কে আরিয়া বাস্তব ধারণা পেয়েছে। হাতে-কলমে কাজ শেখার ফলে সে এ কাজে দক্ষতা অর্জন করেছে। এটি তাকে বুটিক শপ গড়ে তোলায় আগ্রহী করে তুলেছে। এ বিষয়টি উদ্দীপনামূলক সহায়তার সাথে সম্পর্কিত। তাই বলা যায়, আরিয়া প্রশিক্ষণের মাধ্যমে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আরিয়া যুব অধিদপ্তর থেকে কোন ধরনের সহায়ক সেবা পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর