পোশাক শিল্পের উন্নয়নে উদ্দীপকের বেসরকারি সংস্থাটির অবদান মূল্যায়ন করো ।
উত্তর: পোশাক শিল্পের উন্নয়নে উদ্দীপকের বিজিএমইএ (BGMEA) নামক সংস্থাটির অবদান অনস্বীকার্য । BGMEA-এর পূর্ণরূপ হলো- Bangladesh Garment Manufacturers and Exporters Association। এটি বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠান। এ সমিতি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের তথ্য সরবরাহ, বিরোধ নিষ্পত্তি, বাজার সৃষ্টি, রপ্তানি সহায়তা প্রভৃতি সুবিধা দিয়ে থাকে । উদ্দীপকের জনাব সায়েম চট্টগ্রামের EPZ এলাকায় একটি গার্মেন্টস শিল্প স্থাপন করেন। পরবর্তীতে তিনি পোশাক শিল্পের সাথে জড়িত একটি বেসরকারি সংস্থায় যোগ দেন । এর মাধ্যমে তিনি পোশাক শিল্প বিষয়ক সব ধরনের সুবিধা পেয়ে থাকেন । বাংলাদেশে পোশাক শিল্পের সাথে জড়িত বিজিএমইএ সর্বোচ্চ প্রতিষ্ঠান এটি একটি বেসরকারি সংস্থা। এর মাধ্যমে জনাব সায়েম পোশাক রপ্তানি বিষয়ক প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। এছাড়া বিদেশে তৈরি পোশাকের বাজার তৈরিতেও বিজিএমইএ সহযোগিতা করে । বিজিএমইএ-এর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিয়ে জনাব সায়েম তার ব্যবসায় আরও সম্প্রসারণ করতে পারেন। এভাবে তার গার্মেন্টস শিল্পের উন্নয়নে বিজিএমইএ মুখ্য ভূমিকা পালন করবে। তাই বলা যায়, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে বিজিএমইএ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পোশাক শিল্পের উন্নয়নে উদ্দীপকের বেসরকারি সংস্থাটির অবদান মূল্যায়ন…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর