উদ্দীপকে জনাব আবীদ কোন ধরনের কার্ড ব্যবহার করেন?
উত্তর: উদ্দীপকে জনাব আবীদ ডেবিট কার্ড ব্যবহার করেন । এটি একটি চুম্বকীয় ইলেকট্রনিক কার্ড। এর মাধ্যমে গ্রাহক জমাকৃত অর্থ এটিএম মেশিন থেকে উত্তোলন করতে পারেন। চেকের পরিবর্তে এখন ডেবিট কার্ড ব্যবহার করা হয়। এটি ব্যাংক কার্ড, চেক কার্ড, পেমেন্ট কার্ড প্রভৃতি নামেও পরিচিত। উদ্দীপকের জনাব আবীদ চট্টগ্রামে থাকেন। তিনি নগদ অর্থ বহন করতে ভয় পান। তাই ব্যাংক তাকে একটি কার্ড ইস্যু করে। এর মাধ্যমে তিনি সব ধরনের কেনাকাটা করতে পারেন। এক্ষেত্রে জনাব আবীদ নগদ অর্থের পরিবর্তে কার্ডটি ব্যবহার করেন। এতে টাকা চুরি বা ছিনতাই হওয়ার ভয় নেই। নগদ অর্থ ছাড়াও তিনি কার্ডটির মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন। আর এ সুবিধাগুলো ডেবিট কার্ডের ব্যবহারে পাওয়া যায় । সুতরাং, নগদ টাকা বহনের বিপরীতে জনাব আবীদ ডেবিট কার্ড ব্যবহার করেন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আবীদ কোন ধরনের কার্ড ব্যবহার করেন?
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর