'আরিয়া একজন সফল নারী উদ্যোক্তা'- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: 'আরিয়া একজন সফল নারী উদ্যোক্তা'— উদ্দীপকের আলোকে এটি যৌক্তিক বলে আমি মনে করি। একজন নারী উদ্যোক্তা কোনো নতুন ব্যবসায় গঠনের উদ্যোগ নিয়ে নিজের পাশাপাশি অন্যের কাজেরও সুযোগ করে দেন। তিনি নতুন পণ্য ও বাজার অনুসন্ধান করেন। এক্ষেত্রে তিনি নতুন কৌশল প্রবর্তন করেন। এভাবে দেশের উন্নয়নে তিনি অবদান রাখেন । উদ্দীপকের আরিয়া ব্লক ও বাটিকের কাজের প্রশিক্ষণ নিয়ে একটি বুটিক শপ গড়ে তোলে । সে একজন নারী উদ্যোক্তা। সে ভোক্তাদের চাহিদা ও রুচি জেনে বিভিন্ন পণ্য তৈরি করে । এরপর তা সরবরাহ করে। এভাবে সে ব্যবসায়কে এগিয়ে নিয়েছে । আরিয়া তার ব্যবসায়ে সফলতা পেতে কৌশল অবলম্বন করেছে। সে জানে ভোক্তাদের চাহিদা ও রুচি পরিবর্তনশীল। তাই সে. সব সময় তাদের চাহিদার ধরন অনুযায়ী পণ্য তৈরি করে। এতে তার পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়ে। ফলে বিক্রয়ও বাড়ে। এভাবে সে বুটিক শপের ব্যবসায়ে সফলতা লাভ করেছে। তাই আরিয়াকে একজন সফল নারী উদ্যোক্তা বলা যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'আরিয়া একজন সফল নারী উদ্যোক্তা'- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর