আর্থিক লেনদেনের ক্ষেত্রে জনাব হাসান কর্তৃক গৃহীত পদক্ষেপের যৌক্তিকতা বিশ্লেষণ করো
উত্তর: মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জনাব হাসানের নেওয়া আর্থিক লেনদেনের পদক্ষেপটি যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি । এ ব্যাংকিং পদ্ধতিতে গ্রাহক নিজস্ব মোবাইল ব্যবহার করে ব্যাংকিং সেবাসমূহ পেতে পারে। এতে তার সরাসরি ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। যেকোনো স্থান থেকে গ্রাহক টাকা জমা দান, উত্তোলন ও বিল পরিশোধ করতে পারে । উদ্দীপকের জনাব হাসানের গ্রামে আর্থিক কোনো প্রতিষ্ঠান (ব্যাংক) নেই । তাই তিনি মোবাইলের মাধ্যমে তার ব্যবসায়ের আর্থিক লেনদেন করে থাকেন। এক্ষেত্রে মোবাইল ব্যাংকিং-এর বিষয়টি নির্দেশ করা হয়েছে। মোবাইল ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করায় জনাব হাসান গ্রামের যেকোনো স্থান থেকে এজেন্টের মাধ্যমে টাকা জমা দান ও উত্তোলন করতে পারেন। এ ব্যাংকিং ব্যবস্থা স্বয়ংক্রিয় হওয়াতে দ্রুত সেবা পাওয়া যায়। এছাড়া, ব্যাংকে যেতে হয় না বলে তার অর্থ ও সময় সাশ্রয় হয়। অন্যদিকে, এ ব্যাংকিং পদ্ধতি সম্পূর্ণভাবে নিরাপদ। গ্রাহকের মোবাইল নম্বর, পিন ও চেক ডিজিটের নম্বর মিললেই টাকা উঠানো যায়। তাই জনাব হাসান নিশ্চিতভাবে মোবাইলে লেনদেন করতে পারছেন। সুতরাং, মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জনাব হাসানের লেনদেন করার পদক্ষেপটি যথার্থ ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আর্থিক লেনদেনের ক্ষেত্রে জনাব হাসান কর্তৃক গৃহীত পদক্ষেপের যৌক্তিকত…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর