উদ্দীপকে জনাব মাহমুদ বেসরকারি সংস্থা থেকে কোন ধরনের সহায়তা পেয়েছেন? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকে জনাব মাহমুদ বেসরকারি সংস্থা থেকে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন। এ সহায়তা উদ্যোক্তাকে ব্যবসায় প্রতিষ্ঠায় আগ্রহী করে তোলে। এটি ব্যবসায়ের শুরু থেকে সম্প্রসারণ পর্যন্ত ভিত্তি হিসেবে কাজ করে। প্রশিক্ষণ, তথ্য সরবরাহ, বিনিয়োগের সুযোগ-সুবিধা প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব মাহমুদ পড়াশোনা শেষ করার পর খামার করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি একটি বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নেন। এ প্রশিক্ষণের মাধ্যমে তিনি গবাদিপশুর খামার পরিচালনার বিষয়ে জেনেছেন। ফলে তিনি খামার স্থাপনে আরও বেশি আগ্রহী হয়েছেন। এছাড়া প্রশিক্ষণ নেওয়ায় তার জন্য খামার প্রতিষ্ঠাও সহজ হয়েছে। উদ্যোক্তাদের দেওয়া এরূপ প্রশিক্ষণ উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত। সুতরাং, জনাব মাহমুদ বেসরকারি সংস্থা থেকে উদ্দীপনামূলক সহায়ক সেবা পেয়েছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাহমুদ বেসরকারি সংস্থা থেকে কোন ধরনের সহায়তা পেয়েছে…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর