খামার সম্প্রসারণের জন্য বিশেষ ফাউন্ডেশন থেকে ঋণ নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো
উত্তর: খামার সম্প্রসারণের জন্য জনাব মাহমুদ এসএমই (SME) ফাউন্ডেশন থেকে ঋণ নিয়েছেন, যা যৌক্তিক। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে ঋণ সহায়তাদানকারী প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন। এটি একটি স্বতন্ত্র, স্বাধীনও অমুনাফাভোগী সরকারি প্রতিষ্ঠান। এর ঋণের মাধ্যমে উদ্যোক্তাগণ ব্যবসায় স্থাপনে ও তা সম্প্রসারণে মূলধন পান। এতে দেশের শিল্পায়ন গতিশীল হয়। উদ্দীপকের জনাব মাহমুদ প্রশিক্ষণ নিয়ে একটি খামার প্রতিষ্ঠা করেন। বছরখানে পর তিনি ৬৫,০০০ টাকা লাভ করেন। তাই তিনি খামারটি সম্প্রসারণের চিন্তা করেন। তার বন্ধু সালামের পরামর্শে তিনি একটি বিশেষ ফাউন্ডেশনের কাছে যান। উক্ত ফাউন্ডেশন তাকে বিনা জামানতে ঋণ দেয়। জনাব মাহমুদকে সহায়তাদানকারী সরকারি ফাউন্ডেশনটি হলো এসএমই ফাউন্ডেশন। এটি দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দিয়ে থাকে। জনাব মাহমুদ এই ঋণ নিয়ে সহজেই ব্যবসায় সম্প্রসারণ করতে পারবেন। ব্যবসায়টি ছোট পরিসর থেকেই বছরে ৬৫,০০০ টাকা মুনাফা করেছে। আর এটি সম্প্রসরাণ করলে জনাব মাহমুদ আরও বেশি পরিমাণে লাভ করতে পারবেন। এছাড়া ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে দেশের অর্থনৈতিক উন্নতি সাধন হবে। তাই বলা যায়, সবদিক বিবেচনায় এসএমই ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্তটি যথার্থ ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
খামার সম্প্রসারণের জন্য বিশেষ ফাউন্ডেশন থেকে ঋণ নেওয়ার যৌক্তিকতা ব…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর