“জনাব হালিম বিশেষ গুণের কারণে সফলতা অর্জন করেছেন”— তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: জনাব হালিম উদ্যোক্তাসুলভ গুণাবলির কারণে সফলতা অর্জন করেছেন— কথাটির সাথে আমি একমত । একজন উদ্যোক্তা তার ব্যবসায়িক চিন্তার বাস্তবায়নের মাধ্যমে সফলতা অর্জন করেন। এক্ষেত্রে উদ্যোক্তা তার উদ্যোক্তসুলভ গুণাবলির মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছান। সৃজনশীলতা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, সততা, দূরদৃষ্টি, আত্মবিশ্বাস প্রভৃতি একজন সফল উদ্যোক্তার অন্যতম গুণাবলি উদ্দীপকের জনাব হালিম প্রথমদিকে আত্মকর্মসংস্থানে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি সিলিকন চিপ-এর ব্যবসায় শুরু করেন। বাংলাদেশ থেকে তিনি প্রথম সিলিকন চিপ রপ্তানি শুরু করেন। এ রপ্তানি ব্যবসায়ের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেন । জনাব হালিম নতুন ব্যবসায় শুরুর ক্ষেত্রে ঝুঁকি নিয়েছেন। কারণ, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসায় করা সম্ভব নয়। তিনি তার সৃজনশীলতা দিয়ে ব্যবসায়ের নতুন ক্ষেত্র তৈরি করেছেন। ফলে বাংলাদেশ থেকে তিনিই প্রথম সিলিকন চিপ রপ্তানি শুরু করতে পারেন। সাহসিকতা ও আত্মবিশ্বাসের কারণেই তিনি তার ব্যবসায়কে সম্প্রসারণ করতে পেরেছেন। তাই বলা যায়, জনাব হালিমের উদ্যোক্তাসুলভ গুণাবলিই তাকে সফলতা এনে দিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“জনাব হালিম বিশেষ গুণের কারণে সফলতা অর্জন করেছেন”— তুমি কি এ বক্তব্…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর