“অর্থনৈতিক পরিবেশের উপাদানই মি. মুরাদকে আশার আলো দেখিয়েছে” উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: অর্থনৈতিক পরিবেশের উপাদানই মিস্টার মুরাদকে আশার আলো দেখিয়েছে'- উক্তিটি যথার্থ।মানব সম্পদ,আর্থিক প্রতিষ্ঠানসমূহ,চাহিদা ও ভোগ, মূলধন ও বিনিয়োগ,অর্থ ও ঋণ ব্যবস্থা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অর্থনৈতিক পরিবেশের কল্যাণে একটি দেশ দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। সে দেশের ব্যবসা-বাণিজ্য তত উন্নত হয়। দেশে বৈদেশিক বিনিয়োগের মাত্রা বৃদ্ধি পায়।উদ্দীপকে দেখা যায় মিস্টার মুরাদের প্রথম দিকে পণ্যের চাহিদা ভালো থাকলেও বর্তমানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না।এ সমস্যা উত্তরণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। এজন্য তিনি প্রয়োজনীয় মূলধন সংগ্রহে স্থানীয় ব্যাংকের সাথে যোগাযোগ করলেন। ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতার আশ্বাস পেতে তিনি খুব খুশি।ব্যবসা পরিবেশের অর্থনৈতিক উপাদানগুলোর সহযোগিতায় একটি ব্যবসা প্রতিষ্ঠান সফলতা বয়ে আনতে পারে। উদ্দীপকের ব্যাংকটি অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। ব্যাংক ব্যবসায়ীদের বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রদান করে তাদের ব্যবসায়িক কার্যক্রমকে সচল রাখতে সাহায্য করে। ব্যবসায়ীরা ব্যাংক হতে ঋণ নিয়ে খুব সহজেই প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারেন। উদ্দীপকের মিস্টার মুরাদও আধুনিক প্রযুক্তি স্থাপনে ব্যাংক হতে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছেন। তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের উপাদানই মিস্টার মুরাদকে আশার আলো দেখিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“অর্থনৈতিক পরিবেশের উপাদানই মি. মুরাদকে আশার আলো দেখিয়েছে” উদ্দীপকে…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর