'বিজয় লিমিটেড' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: 'বিজয় লিমিটেড' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।এরকম কোম্পানি পরিচিতজন এবং আত্মীয়-স্বজনদের নিয়ে স্বল্প পরিসরে গঠন করা হয়। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কোম্পানি কার্যক্রম শুরু করতে পারে।উদ্দীপকের ক,খ ও গ একত্রে 'বিজয় লিমিটেড' নামে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে পারলেন। কোম্পানিটির বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সাদৃশ্যপূর্ণ।তাই বলা যায়, 'বিজয় লিমিটেড' একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'বিজয় লিমিটেড' কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর