উদ্দীপকে জনাব বাবুলের নতুন দোকান স্থাপনের ভাবনার সঙ্গে তুমি কী একমত? তোমার সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে জনাব বাবুলের নতুন দোকান স্থাপনের ভাবনার সঙ্গে আমি একমত।ব্যবসায়ের বিষয়ে কোনো নতুন চিন্তা মাথায় রেখে যখন কোন ব্যক্তি তা বাস্তবায়নের প্রয়াস নেন তাকে ব্যবসায় উদ্যোগ বলে।উদ্যেক্তা সাধারণ ব্যবসায়ী নন।সে সম্ভাবনাময় নতুন ক্ষেত্র খুঁজে বের করে ঝুঁকি নিয়ে এগুতে আনন্দবোধ করে।তার চিন্তা-চেতনায়,স্বপ্নে সাফল্য অর্জনের চিন্তা তাড়া করে ফেরে।উদ্দীপকে দেখা যায়,উদ্যমী ও পরিশ্রমী যুবক জনাব বাবুল দুর্গাপুরের কাজীপাড়ায় একটি ফাস্টফুডের দোকান দেয়। বিভিন্ন উৎসবে ভোক্তারা দোকানে আসায় পূর্বের তুলনায় বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।ফলে জনাব বাবুল আরো একটি ফাস্টফুডের দোকানের কথা ভাবছে।একজন উদ্যোক্তা ব্যবসায়ে উদ্যেগ গ্ৰহণ করার মাধ্যমে নিজের এবং আরো মানুষের কর্মসংস্থান তৈরি করে। উদ্দীপকের জনাব বাবুল আরো একটি দোকান খুললে সেখানে আরো মানুষের কর্মসংস্থান তৈরি হবে।ফলে উক্ত এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে।জাতীয় আয় বৃদ্ধি পাবে।দেশে বেকার সমস্যা হ্রাস পাবে। তাই আমি মনে করি, জনাব বাবুলের নতুন দোকান স্থাপনের ভাবনা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব বাবুলের নতুন দোকান স্থাপনের ভাবনার সঙ্গে তুমি কী একমত…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর