উদ্দীপকে বর্ণিত মি. রশিদ চাল বস্তায় ভরার পূর্বে ব্যবসায়ের কোন কার্য সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মিস্টার রশিদ চাল বস্তায় ভরার পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কার্য সম্পাদন করেন।পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভাজন করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত প্রমিতকরণের পর পর্যায়িতকরণ ধাপ সম্পন্ন করা হয়। ধরা যাক একজন ব্যবসায়ী বাগান হতে আম কিনে তা আকার বা ওজন অনুযায়ী ছোট,বড় ও মাঝারি ভাগে ভাগ করে ঝুড়িতে ভরে।এক্ষেত্রে তিনটি পৃথক মান নির্ধারণ করা প্রমিতকরণ বলে এবং ভাগ করে ঝুড়িতে ভরার কাজকে পর্যায়িতকরণ বলে।উদ্দীপকের জনাব রশিদ কুষ্টিয়ার একজন চাল ব্যবসায়ী।তিনি চাল আমদানি করে বাছাই করেন এবং পরবর্তী সময় বিভিন্ন ভাগে ভাগ করে নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। এক্ষেত্রে তিনি নির্দিষ্ট মান অনুযায়ী চাল পাচ্ছেন এবং তা গুদামে সংরক্ষণ করছেন।তাই বলা যায়, উদ্দীপকের মিস্টার রশিদ চাল বস্তায় ভরার পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কার্য সম্পাদন করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. রশিদ চাল বস্তায় ভরার পূর্বে ব্যবসায়ের কোন কার্য…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর