মিসেস উর্মি যে আইনগত বিষয়টি দেখে পণ্য কেনেন তার যথার্থতা মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকের মিসেস উর্মি যে আইনগত বিষয়টি দেখে পণ্য কেনেন তা হলো ট্রেডমার্ক, যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কোনো প্রতিষ্ঠান বা এর পণ্যের স্বাতন্ত্র্যতা প্রকাশ করার জন্য ট্রেডমার্ক (বিশেষ চিহ্ন, লোগো বা প্রতীক) ব্যবহার করা হয়। এটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড হিসেবে পরিচিত। এটি কোনো প্রতিষ্ঠানের পণ্যকে ক্রেতাদের কাছে পরিচিত করে তোলে । উদ্দীপকের মিসেস উর্মি ব্র্যান্ড দেখে পণ্য কেনেন। পণ্যের ব্র্যান্ড দেখেই তিনি ঐ পণ্যের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হন। এ ব্র্যান্ড হলো ট্রেডমার্ক। মিসেস উর্মি ট্রেডমার্ক দেখে পণ্য কেনার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের পণ্য কিনতে পারেন। এতে পণ্য নকল হওয়ার আশঙ্কা থাকে না। ফলে তিনি কখনোই ঠকেন না। এভাবে পণ্য কেনা সুবিধাজনক। এছাড়া ব্র্যান্ডের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জন করতে পারলে প্রতিষ্ঠানেরও সুনাম বাড়ে । তাই পণ্য কেনার ক্ষেত্রে ট্রেডমার্ক পরীক্ষা করার যৌক্তিকতা আছে ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মিসেস উর্মি যে আইনগত বিষয়টি দেখে পণ্য কেনেন তার যথার্থতা মূল্যায়ন…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর