উদ্দীপকে 'তিথি গার্মেন্টস' ব্যবসায় পরিচালনায় সমর্থনমূলক সহায়তা পেয়েছেন ।
উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর তা বাস্তবায়নে সমর্থনমূলক সহায়তা প্রয়োজন হয়। পুঁজি সরবরাহ, কর অবকাশ, অবকাঠামোগত সুবিধা, কারিগরি সহায়তা, কাঁচামাল সরবরাহ প্রভৃতি সমর্থনমূলক সহায়ক সেবা।
উদ্দীপকের তিথি ছোটবেলা থেকেই আত্মনির্ভরশীল হতে চান। তাই তিনি লেখাপড়া শেষ করে একটি রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। এজন্য তিনি 'খ' নামক NGO থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়েছেন । এক্ষেত্রে তিনি পরিকল্পনা বাস্তবায়নে পুঁজির সংস্থান ও কারিগরি সহায়তা পেয়েছেন। উদ্যোক্তার চিন্তা বাস্তবে রূপ দিতে সহায়তাকারী এরূপ সেবাগুলোই সমর্থনমূলক সহায়তা। সুতরাং, তিথি গার্মেন্টস ব্যবসায় পরিচালনায় সমর্থনমূলক সহায়ক সেবা পেয়েছেন।