জনাব রাজুর কাজে উদ্যোক্তার 'ঝুঁকি গ্রহণ ক্ষমতা' গুণটি ফুটে উঠেছে। আর্থিক ক্ষতির আশংকাকে ঝুঁকি বলে। উৎপাদনের উপকরণ, পরিচালনা, নিয়ন্ত্রণ, অর্থসংস্থান প্রভৃতি বিষয়ে উদ্যোক্তাকে ঝুঁকি নিতে হয়। কারণ, ঝুঁকি নেওয়া ছাড়া মুনাফা অর্জন করা যায় না। আর এ ঝুঁকি মোকাবেলা করেই উদ্যোক্তাকে ব্যবসায়ে টিকে থাকতে হয়। উদ্দীপকের জনাব রাজু রাজশাহী থেকে আম কিনে যশোরে বিক্রি করেন । তিনি সরাসরি রাজশাহীর আম বাগান থেকে ফরমালিনমুক্ত আম কেনেন । লোকসানের ঝুঁকি আছে জেনেও তিনি এ কাজটি করেন। রাজশাহী থেকে যশোরে ফরমালিন ছাড়া আম পৌঁছানো ঝুঁকিপূর্ণ। কারণ, আম পৌঁছাতে বেশি সময়ের প্রয়োজন হলে তা পথেই পচে যেতে পারে। কিন্তু, জনাব রাজু ঝুঁকি নিয়ে আম বিক্রির কাজটি করেন। এর মাধ্যমে তিনি সমাজের সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করছেন। আর ফরমালিনমুক্ত হওয়ায় জনাব রাজুর কাছ থেকেই সবাই আম কিনতে উৎসাহিত হবে। এতে তার ব্যবসায়ে যথেষ্ট মুনাফা অর্জন হবে। কিন্তু ভোক্তার কাছে বিক্রির আগে আম পচে গেলে তিনি লোকসানের সম্মুখীন হবেন। এ অবস্থা হতে পারে জেনেও তিনি ব্যবসায়টি চালিয়ে যাচ্ছেন। তাই বলা যায়, উদ্যোক্তা হিসেবে জনাব রাজুর ঝুঁকি গ্রহণ ক্ষমতা গুণটি আছে।