উদ্দীপকে বর্ণিত TCB -এর কার্যক্রম সম্প্রসারণ করা উচিত বলে আমি মনে করি ।
রাষ্ট্রীয় ব্যবসায় জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। এটি একচেটিয়া ব্যবসায় রোধ করে পণ্যমূল্য স্থিতিশীল রাখে। আবার, ন্যায্যমূল্যে পণ্য ও সেবা সরবরাহ নিশ্চিত করে। কিন্তু অদক্ষ ব্যবস্থাপনা, নমনীয়তার অভাব, লোকসান প্রভৃতির কারণে এ ব্যবসায় পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে ।
উদ্দীপকে সরকারি একটি সংস্থা TCB -এর কথা বলা হয়েছে। এটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের (ভোজ্য তেল, চিনি, আটা, চাল, মসুর ডাল, পেঁয়াজ প্রভৃতি) মূল্য স্থিতিশীল রাখতে নিয়োজিত আছে। কিন্তু, জনগণের চাহিদার তুলানায় সংস্থাটির পণ্য বিক্রির পরিমাণ কম। ফলে মধ্য ও নিম্ন আয়ের মানুষকে অনেক সময় সমস্যায় পড়তে হয়।
সংস্থাটি রাষ্ট্রীয় ব্যবসায় হওয়ায় ভোক্তাদের কল্যাণে কাজ করে থাকে। কিন্তু প্রয়োজনের তুলনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম কম। এতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ সব সময় ন্যায্যমূল্যে পণ্য পায় না। তাই সরকারের উচিত সংস্থাটির কাজ সম্প্রসারণ করা। এছাড়া, গ্রাম-অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় এর শাখা স্থাপন করা। এতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ কম মূল্যে পণ্য ও সেবার সুবিধা পাবে। ফলে তারা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। অতএব, সঠিকভাবে জনকল্যাণ নিশ্চিত করতে 'টিসিবি (TCB)' প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ করা উচিত।