জনাব রাজুর ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব রাজুর ব্যবসায়ে স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে । এ ধরনের উপযোগ ব্যবসায়ের পরিবহন কাজটির মাধ্যমে সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যায়। এতে নির্দিষ্ট এলাকার উৎপাদিত পণ্য অন্যান্য এলাকার মানুষ ব্যবহার করতে পারে। মূলত উৎপাদন কেন্দ্র থেকে প্রয়োজনীয় পণ্য বিক্রেতা ও ভোক্তাদের কাছে পাঠাতে ব্যবসায়ের পরিবহন কাজটি সহায়তা করে । উদ্দীপকের জনাব রাজু একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে আম কিনে যশোরে বিক্রি করেন। এতে যশোরের মানুষ রাজশাহীর উৎপাদিত আম কিনতে পারে। এ আম ফরমালিনমুক্ত হওয়ায় তারা উপকৃত হয়। এছাড়া, জনাব রাজু অন্য জায়গায় আম বিক্রি করায় যথেষ্ট মুনাফাও পান। আর রাজশাহী থেকে যশোরের আম পৌঁছাতে পরিবহন ব্যবস্থা সাহায্য করেছে। তাই বলা যায়, যশোরের ভোক্তাদের কাছে আম পৌঁছানোর মাধ্যমে জনাব রাজু স্থানগত উপযোগ সৃষ্টি করেছেন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রাজুর ব্যবসায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর