'একমালিকানা ব্যবসায়ে মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জসা বিধান করতে পারে'( তুমি কি একমত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'এক মালিকানা ব্যবসায়ের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে' উক্তিটির সাথে আমি একমত।পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার সামর্থ্যকে নমনীয়তা বলে।ব্যবসায়ের পরিবেশ, গ্রাহকদের চাহিদা,ক্রয় সামর্থ,ভোগ প্রবণতা সব সময় এক জায়গায় থাকে না।এটি ক্ষেত্র বিশেষে সময়ের সাথে দ্রুত পরিবর্তিত হয়। তাই ব্যবসাকেও দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিবর্তিত পরিস্থিতির সাথে পরিবর্তনের প্রয়োজন পড়ে।উদ্দীপকে দেখা যায়,জনাব রফিক পাঁচজন কর্মী ও ১৫ লক্ষ টাকা মূলধন নিয়ে কলেজ রোডে একটি স্টেশনারি দোকান স্থাপন করলেন।তিনি লক্ষ্য করলেন আজকাল শিক্ষার্থীদের অধিকাংশ কাজ কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক। ফলে তিনি দোকানে দুটি কম্পিউটার একটি রাউটার ক্রয় করে শিক্ষার্থীদের কম্পোজ ও অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান শুরু করেন।ফলে তার ব্যবসাটি এখন লাভজনক হয়ে উঠেছে।একমালিকানা ব্যবসায়ের পরিসর সাধারণত অন্য ব্যবসা সংগঠনগুলোর তুলনায় ছোট। ফলে এক মালিকানা ব্যবসা সহজে গ্রাহকদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক তৈরি করে গ্রাহকদের প্রয়োজন সম্পর্কে জানতে পারে। সহজেই গ্রাহকদের চাহিদা বুঝে সেই অনুযায়ী পণ্য যোগানের ব্যবস্থা করতে পারে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করে। যা উদ্দীপকের জনাব রফিকের দ্বারা প্রমাণিত।তাই আমি মনে করি,একমালিকানা ব্যবসায়ের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
'একমালিকানা ব্যবসায়ে মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জসা বিধান কর…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর