উদ্দীপকের সংগঠনটি প্র ম পর্যায়ে কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সংগঠনটি প্রথম পর্যায়ে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।সাধারণত এরকম কোম্পানি নিবন্ধক হতে নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করতে পারে।উদ্দীপকের জনাব আমিন ও তার চার বন্ধু মিলে একটি স্পিনিং মিল স্থাপন করেন।তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ ৮০ কোটি টাকা। তাদের সুদক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা আরো তিনটি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেন। দেখা যাচ্ছে,জনাব আমিনসহ প্রতিষ্ঠানটির মোট সদস্য সংখ্যা পাঁচজন।তাই বলা যায়, উদ্দীপকের প্রথম পর্যায়ের সংগঠনটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সংগঠনটি প্র ম পর্যায়ে কোন ধরনের কোম্পানি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর