উদ্দীপকের সংগঠনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় সুপারিশ কর।
উত্তর: উদ্দীপকের সংগঠনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় হবে পাবলিক লিমিটেড কোম্পানিতে পর্যাবসিত হওয়া। যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম সাতজন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহবান জানাতে পারে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।উদ্দীপকে দেখা যায়, জনাব আমিন ও তার চার বন্ধু মিলে প্রথমে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি স্থাপন করেন। প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তারা আরও তিনটি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেন। এজন্য তাদের আরো ১০০ কোটি টাকা প্রয়োজন। ব্যাংক ঋণ গ্রহণের অসুবিধার কথা বিবেচনা করে তারা জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নেয়।যেহেতু প্রথম পর্যায়ে তারা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তাই তারা জনগণের নিকট শেয়ার বিক্রি করতে পারবেনা। এক্ষেত্রে কর্তৃপক্ষকে স্মারকলিপির মূলধন ধারা পরিবর্তন করে অনুমোদিত মূলধন ও শেয়ারসংখ্যার পরিমাণ বৃদ্ধি করতে হবে।তারপর নিবন্ধকের নিকট নতুন স্মারকলিপি পেশ করে অনুমতি নিয়ে শেয়ারবাজারে বিবরণপত্র প্রচার করতে পারবে। তাই বলা যায়,উদ্দীপকের সংগঠনটির গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় হবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়া।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সংগঠনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের করণীয় সুপা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর