যথাযথ বিজ্ঞাপন ও প্রচারই উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের উপায় হতে পরে যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: যথাযথ বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যার সমাধান হতে পারে বলে আমি মনে করি।পণ্য,সেবা বা ব্রান্ড সম্পর্কে গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকেই বাজারজাতকরণ বলে।এর মাধ্যমে পণ্যের জ্ঞানগত বাধা দূরীভূত হয়। প্রতিযোগিতাপূর্ণ পণ্যের ক্ষেত্রে ভালো মানের পণ্য বা সেবা উৎপাদন করে তা সম্ভাব্য গ্রাহকদের জানানো এবং তাদের মধ্যে ক্রয়ের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি অপরিহার্য।এজন্য বিজ্ঞাপন,বিক্রয় প্রসার,ব্যক্তিক বিক্রয়,প্রচার ইত্যাদি নানান কৌশল ব্যবসায়ীদেরকে অবস্থা অনুযায়ী গ্রহণ করতে হয়।উদ্দীপকে দেখা যায়, জনাব কবির সিলেটে একটি বাস ও বেতের আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন।দেখতে সুন্দর,টেকসই অথচ দামে সস্তা এসব পণ্য সম্পর্কে ক্রেতা সাধারণের তেমন একটা ধারণা নেই।ফলে এসব পণ্যের বিক্রির পরিমাণ খুবই কম।পণ্য উৎপাদন করা হলেই ক্রেতা বা ভোক্তারা তা জানবে ও ক্রয় করবে এমন নয়।তাই এ সম্পর্কে তাদের জানানো ও উৎসাহ সৃষ্টির প্রয়োজন পড়ে। বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকরা পণ্য সম্পর্কে সকল তথ্য জানতে পারে। বিভিন্ন দৃষ্টিনন্দন বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাদের আকৃষ্ট করে। ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই আমি মনে করি,যথাযথ বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানটির সমস্যার সমাধান হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
যথাযথ বিজ্ঞাপন ও প্রচারই উদ্দীপকের প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের উপা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর