আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে জনাব রিয়াদের জন্য প্রযুক্তিগত পরিবেশ অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে জনাব রিয়াদের জন্য প্রযুক্তিগত পরিবেশ অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে'-উক্তিটি যথার্থ। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, প্রযুক্তি আমদানির সুযোগ,উন্নত প্রযুক্তির ব্যবহার ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।উদ্দীপকের জনাব রিয়াদ সোনারগাঁওয়ে একটি জামদানি শাড়ির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিলেন। তিনি বাংলাদেশি জামদানি শাড়ির ঐতিহ্যকে বিদেশে প্রতিষ্ঠিত করতে চান।এজন্য তিনি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন।তার গৃহীত নতুন সিদ্ধান্তে প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলো ইতিবাচক ভূমিকা পালন করবে।বর্তমানকালে ব্যবসায়ের উপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়।উন্নত প্রযুক্তির ব্যবহার করে ব্যবসায়ীরা শ্রম ও সময় লাঘব করছে।নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন করছে।মারিয়া প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। তাদের সরাসরি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারবে।তাই বলা যায় যে,প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলোর সাহায্যে জনাব রিয়াদের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে জনাব রিয়াদের জন্য প্রযুক্তিগত …
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর