পরিবেশের কোন উপাদানগত সুবিধার কারণে জনাব রিয়াদ জামদানি শাড়ির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রিয়াদ কারখানা স্থাপনে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো বিবেচনা করেছে। যে পরিবেশ অর্থ ও ঋণ ব্যবস্থা,চাহিদা ও ভোগ,মানবসম্পদ,জনগণের আয় ও সঞ্চয় ইত্যাদির উপর ভিত্তি করে সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।উদ্দীপকে জনাব রিয়াদ রাজশাহীর বোয়ালিয়ায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন।বোয়ালিয়ায় দক্ষ রেশম শ্রমিক ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা রয়েছে।দক্ষ মানব সম্পদ ও আর্থিক প্রতিষ্ঠানের সহজলভ্যতা তার প্রতিষ্ঠানের সফলতায় যথেষ্ট ভূমিকা রেখেছে।তাই বলা যায়, উদ্দীপকের জনাব রিয়াদ অর্থনৈতিক পরিবেশের উপাদান গুলো বিবেচনায় নিয়ে কারখানায় স্থাপন করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পরিবেশের কোন উপাদানগত সুবিধার কারণে জনাব রিয়াদ জামদানি শাড়ির কারখান…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর