উদ্দীপকে এ প্লাস কোম্পানি কর্তৃক প্রতিনিধিত্বকারী সংগঠন থেকে পাওয়া সহায়ক সেবার ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'এ প্লাস' কোম্পানি প্রতিনিধিত্বকারী সংগঠন থেকে সংরক্ষণমূলক সহায়তা পেয়েছে। এ ধরনের সহায়তা ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এর মাধ্যমে ব্যবসায়ের পরিচালনাগত সমস্যার সমাধান হয়। ব্যবসায় সম্প্রসারণ, পণ্য ও সেবার বাজারজাতকরণ, ঋণ পরিশোধে সহায়তা প্রভৃতি সংরক্ষণমূলক সহায়ক সেবার অন্তর্ভুক্ত। উদ্দীপকের মি. রিয়াজ তার কারখানায় তৈরিকৃত শার্ট ও প্যান্ট দেশের বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমে সরবরাহ করেন। ২০১৭ সালে ১ লক্ষ পিস - শার্ট সরবরাহে দেরি হওয়ায় ইংল্যান্ডের 'হ্যাডস' ব্র্যান্ড তা নেয়নি। পরবর্তীতে এই ১ লক্ষ পিস শার্ট 'এ প্লাস' তার প্রতিনিধিত্বকারী সংগঠনের মাধ্যমে বিক্রি করে। এতে পণ্য বাজারজাতকরণ করা সম্ভব হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায়। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে এরূপ সমস্যাগুলো সমাধানের সাথে সংরক্ষণমূলক সহায়ক সেবা রয়েছে। সুতরাং, 'এ প্লাস' কোম্পানি-এর প্রতিনিধিত্বকারী সংগঠন সংরক্ষণমূলক সহায়তা দিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে এ প্লাস কোম্পানি কর্তৃক প্রতিনিধিত্বকারী সংগঠন থেকে পাওয়া…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর