দেশের রপ্তানি আয় বাড়াতে উদ্দীপকে প্রতিনিধিত্বকারী সংগঠনটির (পরিচয় দানপূর্বক) ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: দেশের রপ্তানি আয় বাড়াতে উদ্দীপকের প্রতিনিধিত্বকারী সংগঠনটির নাম বিজিএমইএ । এর প্রধান উদ্দেশ্য পোশাক শিল্পের উন্নয়ন। এ শিল্পে নিয়োজিত কর্মীদের অধিকার নিয়েও প্রতিষ্ঠানটি কাজ করে । তৈরি পোশাক বিদেশে রপ্তানির ক্ষেত্রেও এটি ভূমিকা রাখে। এ প্রতিষ্ঠান দেশে ও বিদেশে নতুন বাজার | সৃষ্টি করে পোশাক শিল্পকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছে । উদ্দীপকের মি. রিয়াজ 'এ প্লাস' কোম্পানি-এর উৎপাদিত পোশাক দেশে-বিদেশে সরবরাহ করেন। ২০১৭ সালে ইংল্যান্ডে একটি অর্ডার সরবরাহ করতে এক সপ্তাহ দেরি হয়। ফলে সে প্রতিষ্ঠানটি ঐ অর্ডার বাতিল করে দেয়। এতে 'এ প্লাস' কোম্পানি ঝুঁকির মধ্যে পড়ে। পরবর্তীতে বিজিএমইএ-এর সহায়তায় তারা উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন মার্কেটে বিক্রি করে দেয়। 'এ প্লাস' প্রতিষ্ঠানটি বিজিএমইএ-এর সহযোগিতায় নতুন বাজার তৈরি করতে পেরেছে। এতে তারা বড় ধরনের লোকসান থেকে বেঁচে যায়। এছাড়া বিজিএমইএ বিদেশে বাজার তৈরিতেও প্রতিষ্ঠানটিকে সহায়তা করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী বা মেলায় দেশীয় কোম্পানিগুলোকেও সুযোগ করে দেয়। পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিজিএমইএ থেকে রপ্তানি বিষয়ক পরামর্শ ও দিক নির্দেশনা পেতে পারে। এভাবে পোশাক উৎপাদন ও বাজারজাতকরণের যেকোনো বিষয়ে বিজিএমইএ থেকে সহায়তা পাওয়া যায়। এতে দেশের রপ্তানিকারকগণ উৎসাহিত হন । ফলে পোশাক রপ্তানির পরিমাণ বাড়ে। তাই বলা যায়, রপ্তানি আয় বাড়াতে বিজিএমইএ-এর অবদান অনস্বীকার্য ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
দেশের রপ্তানি আয় বাড়াতে উদ্দীপকে প্রতিনিধিত্বকারী সংগঠনটির (পরিচয…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর