উদ্দীপকের ব্যবসায় স্থাপনে জনাব মামুনের মধ্যে উদ্যোক্তার 'স্বাধীনচেতা মনোভাব' গুণটির পরিচয় পাওয়া যায় ।
উদ্যোক্তা কারও অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করতে চান। তিনি লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করেন। নিজের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তিনি ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে তিনি কারও অধীন থাকেন না। কারণ ব্যবসায় উদ্যোগ একটি স্বাধীন পেশা ি
উদ্দীপকের জনাব মামুন একটি প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক ছিলেন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতেন। অনেকসময় বন্ধের দিনও অফিস করতে হতো। চাকরির এ ধরনের বাধ্যবাধকতায় তিনি বিরক্ত। তাই চাকরি ছেড়ে তিনি একটি ওষুধের দোকান দেন। এক্ষেত্রে জনাব মামুনকে কারও অধীনে বাধ্য হয়ে কাজ করতে হবে না। তিনি নিজের মতো করে তার দোকান পরিচালনা করতে পারবেন। তাই বলা যায়, চাকরি ছেড়ে ব্যবসায় স্থাপন জনাব মামুনের স্বাধীনচেতা মনোভাবকেই ফুটিয়ে তোলে ।