উদ্দীপকে জনাব নোমান সমাজের কোন শ্রেণির প্রতি দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নোমান সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন।সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে।ক্রেতা ও ভোক্তা হল সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। ক্রেতাকে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করা, নষ্ট ও ভেজাল খাদ্য সরবরাহ হতে বিরত থাকা ব্যবসায়ের পরম দায়িত্ব।উদ্দীপকে জনাব নোমান একটি দোকানে ফলের ব্যবসা পরিচালনা করেন।তিনি ফলে কোনরূপ রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেন না বিধায় সৎ ব্যবসায়ী হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত।তার দোকানের ফল ক্রয়ের জন্য প্রচুর লোকের সমাগম হয়। জনাব নোমান ক্রেতা ও ভোক্তাদের কথা চিন্তা করে ভালো মানের পণ্য সরবরাহ করছেন। তাই বলা যায়, উদ্দীপকের জনাব নোমান সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব নোমান সমাজের কোন শ্রেণির প্রতি দায়িত্ব পালন করেছেন? ব…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর