উদ্দীপকের মি. সোহেল কোন ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রামে টাকা পাঠাতে পারেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মি. সোহেল মোবাইল ব্যাংকিং সুবিধার মাধ্যমে গ্রামে টাকা পাঠাতে পারেন। এ পদ্ধতিতে গ্রাহক মোবাইল ফোন প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং ও আর্থিক সেবা পেয়ে থাকেন। এক্ষেত্রে গ্রাহকের নিজস্ব মোবাইল নম্বরটি মোবাইল অ্যাকাউন্ট নম্বর বলে বিবেচিত হয়। আর মোবাইল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট বুথ বা প্রতিনিধির সাহায্যে টাকা জমা ও উঠানো যায় । উদ্দীপকের মি. সোহেল যশোরে একটি থাই গ্লাস দোকানের প্রতিষ্ঠাতা। তিনি প্রতি মাসে বাবা-মায়ের জন্য ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতেন। এতে তার অনেক সময় ও অর্থ ব্যয় হতো। বর্তমানে তার গ্রামে মোবাইল নেটওয়ার্কের সম্প্রসারণ হয়েছে। এতে মি. সোহেল ব্যবহৃত মোবাইল ফোন থেকেই টাকা পাঠাতে পারেন। আর গ্রামের বাড়িতে তার বাবা মোবাইলে টাকা জমা হওয়ার তথ্য পান। এরপর তার বাবা নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে এই টাকা উঠাতে পারেন। এভাবে দূরবর্তী স্থানে টাকা পাঠানোর সাথে মোবাইল ব্যাংকিং-এর মিল আছে। সুতরাং, মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে মি. সোহেল গ্রামে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে টাকা পাঠান।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. সোহেল কোন ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রামে টাকা পাঠাতে পা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর