“প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধার কারণে মি. সোহেলের বাবা সন্তুষ্ট”— যুক্তিসহ মতামত দাও ।
উত্তর: প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সুবিধার কারণে মি. সোহেলের বাবা সন্তুষ্ট”— কথাটির সাথে আমি একমত। মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে গ্রাহককে ব্যাংকিং ও আর্থিক সেবা দেওয়া হয়। এতে গ্রাহক ব্যাংকে না গিয়েও টাকা জমা দিতে ও উঠাতে পারেন। ফলে গ্রাহকের অর্থ ও সময় সাশ্রয় হয়। এছাড়া, প্রযুক্তি নির্ভর হওয়ায় যেকোনো স্থান থেকে এ পদ্ধতিতে লেনদেন করা যায়। উদ্দীপকের মি. সোহেল ব্যাংকের মাধ্যমে বাবা-মায়ের জন্য গ্রামে টাকা পাঠাতেন। এতে তার অনেক সময় ও অর্থ ব্যয় হতো। বর্তমানে তার গ্রামে মোবাইল নেটওয়ার্কের সম্প্রসারণ হয়েছে। তিনি এখন দ্রুত ও নিরাপদে টাকা পাঠাতে পারেন। মোবাইল ব্যাংকিং ব্যবস্থা মি. সোহেলের গ্রামের বাড়িতে টাকা পাঠানোকে সহজ করেছে। প্রথাগত পদ্ধতিতে ব্যাংকের শাখায় টাকা পাঠাতে সময়ের প্রয়োজন হতো। এছাড়া, এক শাখার পরিবর্তে অন্য শাখায় টাকা জমা হওয়া আশংকা সম্ভাবনা থাকতো। এ ধরনের সমস্যার কারণে মি. সোহেলের বাবা-মায়েরও টাকা পেতে সমস্যা হতো। কিন্তু মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় তারা এখন নিজের মোবাইল অ্যাকাউন্টেই টাকা পেয়ে থাকেন। এক্ষেত্রে নির্দিষ্ট পিন থাকায় অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারার ভয় থাকে না। মি. সোহেলের বাবা-মা নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে টাকা তুলতে পারেন। তাই প্রযুক্তি নির্ভর মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় মি. সোহেলের বাবা নিরাপদ বোধ করছেন এবং খুশি হয়েছেন ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধার কারণে মি. সোহেলের বাবা সন্তুষ্ট”—…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর