উদ্দীপকে 'OPR [গণিত] সিরামিকস্ কোম্পানি লভ্যাংশ হিসাবে ৮টি শেয়ারের বিপরীতে বিনামূল্যে যে ধরনের একটি শেয়ার ঘোষণা দিয়েছে তার যথার্থতা যুক্তিসহ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে OPR সিরামিকস কোম্পানি লভ্যাংশ হিসেবে আটটি শেয়ারের বিপরীতে বিনামূল্যে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে যখন শেয়ার বন্টন করা হয় তখন ওই শেয়ারকে বোনাস শেয়ার বলে।এটি মূলত আলাদা কোন শেয়ার নয়। সাধারণ শেয়ার এখানে বন্টন করা হয় এবং তাকে এরূপ নামকরণ করা হয়। কোম্পানির অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বন্টন না করে অংশবিশেষ এর সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়।এরূপ সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভায় সিদ্ধান্তক্রমে উক্ত তহবিলকে মূলধনে রূপান্তরের লক্ষ্যে বোনাস শেয়ার বন্টন করা হয়।উদ্দীপকে দেখা যায়,ওয়াসি মে মাসে সম্প্রসারণশীল OPR সিরামিকস কোম্পানির শেয়ার কিনে।কোম্পানিটির জুন মাসে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্যের ১০% নগদ এবং আটটি শেয়ারের বিপরীতে বিনামূল্যে একটি শেয়ার দেওয়ার ঘোষণা দেয়।বিনামূল্যে এরূপ শেয়ারকে বোনাস শেয়ার বলে।বোনাস শেয়ারের সুবিধা কোম্পানি এবং শেয়ারহোল্ডার উভয়ই পায়। কোম্পানির তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে তখন সঞ্চিতিকে মূলধনে রূপান্তরের লক্ষ্যে এরূপ শেয়ার বন্টন করা হয়। ফলে কোম্পানির মূলধন বৃদ্ধি পায় এবং অপরদিকে বিদ্যমান শেয়ারহোল্ডারদের সাথে সম্পর্ক ভালো হয়। শেয়ারহোল্ডাররাও বিনামূল্যে এরূপ শেয়ার পেয়ে থাকে।ফলে তারা যেকোনো সময় শেয়ারটি বিক্রি করে লভ্যাংশ পেতে পারে। তাই বলা যায়, OPR সিরামিকস কোম্পানি কর্তৃক বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা যথার্থ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'OPR সিরামিকস্ কোম্পানি লভ্যাংশ হিসাবে ৮টি শেয়ারের বিপরীত…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর