উদ্দীপকে বর্ণিত 'বৈশাখী' নামের অংশীদারি ব্যবসায়ে প্রতিভা কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'বৈশাখী' নামের অংশীদারি ব্যবসায়ে প্রতিভা একজন নামমাত্র অংশীদার। যে অংশীদার নির্দিষ্ট অর্থের বিনিময়ে তার নামের সুনাম অংশীদারি ব্যবসাকে ব্যবহারের অনুমতি দেয় তাকে নামমাত্র অংশীদার বলে। এরূপ অংশীদার ব্যবসায়ে কোনো মূলধন বিনিয়োগ করে না এবং ব্যবসা পরিচালনায়ও অংশ নেয় না। শুধুমাত্র সাধারন্যে নিজেকে ব্যবসার অংশীদার হিসেবে পরিচয় দেয় অথবা অন্যকে নিজের বিষয়ে এ ধরনের প্রচারের অনুমতি দিয়ে থাকে।এরূপ অংশীদার অন্য অংশীদারের ন্যয় অসীম দায় বহন করে না। উদ্দীপকে জয়িতা তার বান্ধবী প্রতিভা ও অনন্যাকে নিয়ে ঢাকার নিউমার্কেটে 'বৈশাখী' নামে হস্তশিল্পের একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠা করেন।প্রতিভা একজন বিখ্যাত চিত্রকর।সে এ ব্যবসায়ে কোনো মূলধন সরবরাহ করে না এবং পরিচালনায় অংশ নেয় না।কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ফি নেয়। প্রতিভার বৈশিষ্ট্য নামমাত্র অংশীদারের সাথে পুরোপুরি মিলে যায়।তাই বলা যায়,উদ্দীপকের অংশীদারী ব্যবসায়টিতে প্রতিভা একজন নামমাত্র অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'বৈশাখী' নামের অংশীদারি ব্যবসায়ে প্রতিভা কোন ধরনের …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর