বৈশাখী প্রতিষ্ঠানটি যে মৌলিক উপাদানের কার্যকারিতার অভাবে বিলুপ্ত হয় উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: 'বৈশাখী' প্রতিষ্ঠানটি পারস্পরিক বিশ্বাস ও আস্থার কার্যকারীতার অভাবে বিলুপ্ত হয়।দুই বা অধিক ব্যক্তির সমঝোতার ভিত্তিতে গঠিত ও পরিচালিত ব্যবসাকে অংশীদারী ব্যবসা বলে। এরূপ ব্যবসায়ে চুক্তি মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। চুক্তির আলোকেই এরূপ ব্যবসা গঠিত ও পরিচালিত হয়। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে এ ব্যবসা স্থাপিত হয়; তেমনিভাবে ব্যবসার সফলতার জন্য এরূপ আস্তা বহাল থাকা আবশ্যক।উদ্দীপকে দেখা যায়,জয়িতা তার বান্ধবী প্রতিভা ও অনন্যাকে নিয়ে 'বৈশাখী' নামে একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির কাঁচামাল অনন্যা পাইকারি কিনে থাকেন।একদিন অনন্যার হিসেবে গরমিল দেখা দেয়।এতে জয়িতা তাকে সন্দেহ করেন।ফলস্রুতিতে বিরোধের জের ধরে অংশীদারি ব্যবসাটি বিলুপ্ত হয়।অংশীদারি ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হলো অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকা আবশ্যক। অংশীদাররা যদি একে অপরকে বিশ্বাস না করে তাহলে তাদের মধ্যে বিরোধ দেখা দিবে। যেমনটি উদ্দীপকের 'বৈশাখী' প্রতিষ্ঠানে ঘটেছে। তাই বলা যায়, 'বৈশাখী' প্রতিষ্ঠানটিতে অংশীদারদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাবে প্রতিষ্ঠানটি বিলুপ্ত হয়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বৈশাখী প্রতিষ্ঠানটি যে মৌলিক উপাদানের কার্যকারিতার অভাবে বিলুপ্ত হয়…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর