কোনো সামাজিক দায়িত্ব লংঘনের কারণে উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটিতে কর্মী অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: শ্রমিক-কর্মীদের প্রতি সামাজিক দায়িত্ব লঙ্ঘনের কারণে উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানটিতে কর্মী অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে।সমাজ ও সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে ঘিরেই ব্যবসায়ের কার্যক্রম পরিচালিত হয়।তার মধ্যে শ্রমিক-কর্মচারী একটি গুরুত্বপূর্ণ পক্ষ।কারণ তাদের পরিশ্রমের উপর ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে। তাই তাদের উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা প্রদান,তাদের সাথে ভালো আচরণ করা ব্যবসায়ীদের দায়িত্ব।উদ্দীপকে মিস্টার নাদেরের এবিসি নামক পোশাক শিল্পটি সাভারে অবস্থিত।শিল্পটিতে ৩০০ জন কর্মী কর্মরত। মিঃ নাদের কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের উপর বেশি গুরুত্ব দেন। তিনি মনে করেন যে শিল্পটিতে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও আগামী বছর কর্মী অসন্তোষের দরুন উৎপাদনকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। মিস্টার নাদের তার প্রতিষ্ঠানের কর্মীদের সাথে ভালো আচরণ করছেন না।তাদের ভালো খারাপের দিকে নজর দিচ্ছেন না।ফলে কর্মীদের মাঝে অসন্তোষ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোনো সামাজিক দায়িত্ব লংঘনের কারণে উদ্দীপকে বর্ণিত শিল্প প্রতিষ্ঠানট…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর