উদ্দীপকে ওমরের গাজীপুরে পেয়ারা বাগান স্থাপনে কোন পরিবেশ প্রভাব বিস্তার করছে? যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ওমরের গাজীপুরে পেয়ারা বাগান স্থাপনে প্রাকৃতিক পরিবেশ প্রভাব বিস্তার করেছে।কোন দেশের অবস্থান,আয়তন,নদ-নদী,ভূ-প্রকৃতি, জলবায়ু,মৃত্তিকা ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের।এ সকল উপাদানের পার্থক্যের কারণে দেশের ব্যবসা কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।উদ্দীপকের ওমর গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ৫ একর জমি কিনে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা চাষের বাগান করেন।অঞ্চলটি পেয়ারা চাষের জন্য খুবই উপযোগী।ওমর ওই এলাকায় বাগান স্থাপন করে লাভবান হয়েছে কারণ ওই এলাকার জলবায়ু ও মৃত্তিকা পেয়ারা চাষের উপযোগী। জলবায়ু ও মৃত্তিকা হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়,উদ্দীপকে ওমরের গাজীপুরে পেয়ারা বাগানে স্থাপনে প্রাকৃতিক পরিবেশ প্রভাব বিস্তার করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ওমরের গাজীপুরে পেয়ারা বাগান স্থাপনে কোন পরিবেশ প্রভাব বিস্…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর