যে পরিবেশের অভাবে ওমরের বাগানের পার্শ্বের জমি অব্যাবহৃত রয়েছে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: অর্থনৈতিক পরিবেশের অভাবে ওমরের বাগানের পাশের জমি অব্যবহৃত রয়েছে। অর্থ ও ঋণ ব্যবস্থা,মানব সম্পদ,মূলধন ও বিনিয়োগ, আর্থিক প্রতিষ্ঠানসমূহ ইত্যাদি মিলিয়ে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।কোনো দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ যত ভালো, মূলধনের পরিমাণ আশাব্যনজক, সে দেশ ব্যবসা-বাণিজ্যে তত দ্রুত অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে দেখা যায়,ওমর গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ৫ একর জমিতে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারা চাষের বাগান করেন।তিনি লক্ষ্য করলেন তার বাগানের পাশে প্রচুর উঁচু জমি পতিত অবস্থায় পড়ে আছে।(ব্যাংক,বীমা ইত্যাদি ধরনের প্রতিষ্ঠানের অনুপস্থিতির কারণে) এ সকল জমির লাভজনক ব্যবহারের জন্য কেউ আগ্রহ দেখাচ্ছেন না। অর্থনৈতিক পরিবেশের বিভিন্ন উপাদান দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে। সুগঠিত অর্থনৈতিক পরিবেশের ফলে দেশে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়। অর্থনৈতিক পরিবেশের উপাদান যেমন আর্থিক প্রতিষ্ঠান ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় অর্থসংস্থান করে ব্যবসা দাঁড় করাতে সাহায্য করে। যার অভাব উদ্দীপকে লক্ষণীয়।তাই বলা যায়, অর্থনৈতিক পরিবেশের অভাবে ওমরের বাগানের পার্শের জমি অব্যবহত রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
যে পরিবেশের অভাবে ওমরের বাগানের পার্শ্বের জমি অব্যাবহৃত রয়েছে উদ্দী…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর