উদ্দীপকে উল্লিখিত কোম্পানির অধিক মুনাফা অর্জনের ক্ষেত্রে বাজারজাতকরণ প্রসারের তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানির অধিক মুনাফা অর্জনে ক্ষেত্রে বাজারজাতকরণ প্রসার তাৎপর্যপূর্ণ।পণ্য,সেবা বা ব্রান্ড সম্পর্কে গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকেই বাজারজাতকরণ বলে।এর মাধ্যমে পণ্যের জ্ঞানগত বাধা দূরীভূত হয়। প্রতিযোগিতাপূর্ণ পণ্যের ক্ষেত্রে ভালো মানের পণ্য বা সেবা উৎপাদন করে তা সম্ভাব্য গ্রাহকদের জানানো এবং তাদের মধ্যে ক্রয়ের আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি অপরিহার্য।এজন্য বিজ্ঞাপন,বিক্রয় প্রসার,ব্যক্তিক বিক্রয়,প্রচার ইত্যাদি নানান কৌশল ব্যবসায়ীদেরকে অবস্থা অনুযায়ী গ্রহণ করতে হয়।উদ্দীপকে দেখা যায়,মিস্টার কায়েসের TQ কোম্পানি মধ্যপ্রাচ্যের বাজারে চাল রপ্তানি করে। মিস্টার কায়েস টিভি চ্যানেল ও বিলবোর্ডের মাধ্যমে তার কোম্পানির প্যাকেটজাত চালের তথ্য মধ্যপ্রাচ্যে জনসাধারণের নিকট তুলে ধরেন। এতে তার কোম্পানির প্যাকেটজাত চালের চাহিদা বৃদ্ধি পায়।পণ্য উৎপাদন করা হলেই ক্রেতা বা ভোক্তারা তা জানবে ও ক্রয় করবে এমন নয়।তাই এ সম্পর্কে তাদের জানানো ও উৎসাহ সৃষ্টির প্রয়োজন পড়ে। বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকরা পণ্য সম্পর্কে সকল তথ্য জানতে পারে। বিভিন্ন দৃষ্টিনন্দন বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাদের আকৃষ্ট করে। ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তাই বলা যায়,উদ্দীপকের TQ কোম্পানির অধিক মুনাফা অর্জনের ক্ষেত্রে বাজারজাতকরণ প্রসার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে।..
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানির অধিক মুনাফা অর্জনের ক্ষেত্রে বাজারজাতকর…
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর