উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হান, ঝুড়িতে আম ভরার পূর্বে ব্যবসায়ের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রায়হান ঝুড়িতে আম ভরার পূর্বে ব্যবসায়ের প্রমিতকরণ কার্য সম্পন্ন করেন। পণ্যের আকার,গুনাগুন,ওজন ইত্যাদি বিষয় বিবেচনা করে পণ্যর সঠিক মানের সীমা নির্ধারণ করাকেই প্রমিতকরন বলে। উদ্দীপকের আম ব্যবসায়ী জনাব রায়হান রাজশাহী থেকে বিভিন্ন আমের বাগান থেকে আম সংগ্রহ করে সেগুলোকে ছোট-বড় বিভিন্ন ভাগে ভাগ করেন।তারপর ঝুড়িতে ভরে তা ট্রাকে করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন। তার এরূপ কর্মকাণ্ড প্রমিতকরণের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রায়হান ঝুড়িতে আম ভরার পূর্বে ব্যবসায়ের প্রমিতকরণ কার্য সম্পন্ন করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হান, ঝুড়িতে আম ভরার পূর্বে ব্যবসায়ের কোন …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর