মালিকানার ভিত্তিতে হুমায়ূনের ব্যাবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মালিকানার ভিত্তিতে হুমায়ূনের ব্যবসাটি এক মালিকানা ব্যবসা।যে ব্যবসায়ের মালিক একজন মাত্র ব্যক্তি তাকে একমালিকানা ব্যবসা বলে।এ ধরনের ব্যবসা যেকোনো স্থানে কোনো আইনগত ঝামেলা ছাড়াই গঠন করা যায়।এই ব্যবসায়ের মালিককে অসীম দায় বহন করতে হয়। এরূপ দায়ের কারণে মালিকের ব্যক্তিগত সম্পত্তি পর্যন্ত দায়বদ্ধ থাকে এবং মালিক দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে।উদ্দীপকের হুমায়ুন নিজের লেখাপড়ার খরচ চালানোর জন্য লেখাপড়ার পাশাপাশি অল্প মূলধন নিয়ে বাড়ির পাশে একটি ফটোকপির ব্যবসা আরম্ভ করে। ফটোকপির পাশাপাশি ভোক্তা সাধারণকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার ফরম পূরণ,রেজাল্ট প্রকাশ,মেইলের তথ্য আদান-প্রদান,টার্ম পেপার প্রস্তুত ইত্যাদি সেবা প্রদান করে বেশ ভালই মুনাফা অর্জন করে। তার দোকানটির বৈশিষ্ট্য এক মালিকানা ব্যবসায়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, মালিকানার ভিত্তিতে হুমায়ুনের ব্যবসায়টি একমালিকানা ব্যবসা।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
মালিকানার ভিত্তিতে হুমায়ূনের ব্যাবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর